Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি :- ইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বস্তায় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশী করা হয়। এ সময় ওই গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক করা হয়। এ সময় মাদক বহনকারী দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো: ইমরান আলী, পিতা- মৃত আমির আলী এবং মো: রবিউল ইসলাম, পিতা- মো: ইব্রাহিম খলিল।উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে।গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফারকৃতদের দেয়া তথ্যমতে মাদক চোরাচালানের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:55 pm, Friday, 30 December 2022
31 Time View