Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

অপরাধের কারণে কুয়েত ছেড়েছে সাড়ে তিন হাজার বাংলাদেশি

মানিক মিয়া ঢাকা:– এক বছরে বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩ হাজার ৫০০ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং আইন লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

বিভিন্ন দেশে ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী। নিজ দেশে ফেরত আসা পুরুষ প্রবাসীদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতীয়, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি এবং ৩ হাজার মিশরীয় নাগরিক। নারীদের মধ্য ৩ হাজার ফিলিপিনো, ২ হাজার শ্রীলঙ্কান, ১ হাজার ৭০০ ভারতীয় এবং ১ হাজার ৪০০ জন ইথিওপিয়ান নাগরিক।

প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের জনসংখ্যায় ভারসাম্য ও দেশটির শ্রমবাজারে অতিরিক্ত প্রবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া চলতি বছরও দেশটির শ্রমবাজারে প্রবাসী নাগরিকদের ভারসাম্য আনতে প্রয়োজনে আরও প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে দেশটির সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Tuesday, 3 January 2023
47 Time View