Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ

বিএনপি নির্বাচন ছাড়ার সিদ্ধান্ত নিলেও নেতাদের অংশগ্রহণে বাধা দেবে না: তথ্যমন্ত্রী

মেহেদী হাসান ঢাকা:- বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও নেতাদের অংশ নেয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, বিএনপির সিদ্ধান্তগুলো আসে সমুদ্রের ওপার থেকে। যিনি বা যারা দেন বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ১৫-১৬ বছর ধরে দেশের বাইরে। দেশের পরিস্থিতি কী সে ব্যপারে তাদের ধারণা নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা একটি অদূরদর্শী সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বিএনপির অনেকেই মনে করেন ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রতিহত করার যে অপচেষ্টা করেছিল সেটি ভুল ছিল। পরে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করা না করার দোলাচলের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটাও ভুল সিদ্ধান্ত। তাদের সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এই পদত্যাগ বিএনপির জন্য শুভ হয়নি। আব্দুর সাত্তারের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে এটাই বোঝা যায়, ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের নেতাদের অংশগ্রহণ ঠেকানো যাবে না।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের ৪ বছর পূর্তি উপলক্ষে ড. হাছান মাহমুদ বলেন, দেশবিরোধীদের ষড়যন্ত্র না থাকলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:51 pm, Friday, 6 January 2023
23 Time View