Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

তালাবদ্ধ ঘরে মিলল মা-ছেলের মরদেহ

গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরে শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৭ জানুয়ারি) বিকেলে কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী রুবিনা (২২) ও রুবিনার ছেলে জিহাদ (৪)।

রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা একসঙ্গে রুবিনার নিজ বাড়িতে বসবাস করছিল। চার দিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা তাদের খোঁজ করলে ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পায়। এ অবস্থায় রুবিনার বোন সেলিনা শনিবার বিকেলে ওই ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:06 pm, Saturday, 7 January 2023
13 Time View