Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

অবশেষে ধরা খেলো, বাসে যাত্রী সেজে পাচার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা

পটুয়াখালী প্রতিনিধি:- পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দশ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩৬) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার শিয়ালী বাজার এলাকায় বরিশাল থেকে পটুয়াখালীগামী ‘সেকান্দার’ পরিবহন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ওহিদ ফকিরের ছেলে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেলিং কমিটি করে ঘটনার সময় ওই বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশি করে ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।তিনি আরও জানান, আলামতটি কোথা থেকে এসেছে বা কোথায় যাবে এ নিয়ে প্রাথমিক তদন্ত চলছে।

তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি তথ্য জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনে যাত্রী বেশে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকা থেকে পাচার করে দক্ষিণাঞ্চলে নিয়ে আসছে।

ধারনা করা হচ্ছে, আটককৃত রফিকুল ইসলাম ওই চক্রেরই সদস্য। এর আগেও জেলা পুলিশ বিভিন্ন পরিবহন থেকে এরকম মাদক জব্দ করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:32 pm, Sunday, 8 January 2023
17 Time View