Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সাতক্ষীরায় স্কুল শিক্ষকের আত্মহত্যা, গ্রেফতার হলেন ইউপি চেয়ারম্যান সহ ছয়

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষক আবুল বাসারের আত্মহত্যা প্ররোচনা মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার গ্রেফতারকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, একই এলাকার শেখ সালাউদ্দীন আহম্মেদ, আব্দুল মান্নান, আব্দুল মজিদ, জাকির হোসেন ও আলী মোর্তজা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ৪ জানুয়ারি কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আত্নহত্যা করেন।

এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলার আসামি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, স্কুলের শিক্ষকসহ সাতজন।

মামলার পর আসামিরা পালিয়ে যায়। রাজধানীর টিকাটুলি থেকে ছয়জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব।পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:38 pm, Sunday, 8 January 2023
11 Time View