ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাবো: কৃষিমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাতক্ষীরা প্রতিনিধি:- আগামী নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাবো। তবে জনগণ চাইলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।

রোববার (৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার নলতা কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমরা শেখ হাসিনার মতো একজন সরকার প্রধান পেয়েছি।

যার নেতৃত্বে আমরা দেশকে জাদুর ছোঁয়ায় এগিয়ে নিচ্ছি।বাংলাদেশ সরকার কৃষিউন্নয়নের সরকার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি।