Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় ডিবির এডিসি সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানিক মিয়া ঢাকা:- স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরুজা পারভীন অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে গত ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

তদন্ত শেষে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিবেদনটি পাঠায় আদালত। বাদী পক্ষে শুনানি করেন সুপ্রীম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এই আইনজীবী বলেন, প্রতিবেদন ও বাদীপক্ষের আবেদনের ওপর আদালত শুনানি গ্রহণ করেছে। শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামি এডিসি মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:29 pm, Monday, 9 January 2023
10 Time View