Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

বেনাপোল সীমান্তে তিন কেজি স্বর্ণ জব্দ

রাব্বি (যশোর) প্রতিনিধি:- ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে এ স্বর্ণ আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তের কামারবাড়ী ইছামতি নদীর পাড়ে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার আটক করা হয়।

তিনি বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই ইছামতি নদী পার হয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উক্ত স্বর্ণের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশে মাটিতে পুঁতে রাখা হয়েছিল নদীর পাড়ে। আটক স্বর্ণের মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা বলে জানায় বিজিবি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:29 pm, Tuesday, 10 January 2023
15 Time View