Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

চাঁপাই জেলা প্রতিনিধি:-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ড. মো. রেজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীকে ১০ জানুয়ারি বিকেলে নিজ অফিসে সরকারি দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন দেশের জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. সারওয়ার হোসেনের সঙ্গে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশানের নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। সে মোতাবেক আজ সারাদেশের জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পূর্বের ন্যায় স্বাভাবিক রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:27 pm, Thursday, 12 January 2023
17 Time View