Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আ.লীগ প্রতিশ্রুতি রাখে বলেই উন্নয়ন হচ্ছে :প্রধানমন্ত্রী

মেহদী হাসান ঢাকা:- আওয়ামী লীগ ওয়াদা রাখে বলেই গত ১৪ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এমন উন্নতিও অনেকে স্বীকার করতে চায় না বলেও জানান তিনি। দুপুরে গণভবনে দলের এক যৌথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে গণভবনে শুরু হয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভা। দলের পরবর্তী কার্যক্রম নির্ধারণই ছিল সভার অন্যতম এজেন্ডা।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ মাথায় রেখেই নির্বাচনী ইশতেহার তৈরি করে আওয়ামী লীগ; যা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ গবেষণায় বরাদ্দ দিয়েছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বমন্দার প্রভাব কাটাতে ভর্তুকির মাধ্যমে সরকার মানুষের জীবন যাত্রা সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ১৪ বছরে যে কাজ সরকার করেছে তাতে দেশের অনেক উন্নয়ন হয়েছে।করোনার পরে বিশ্বমন্দার মাঝে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে। নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। মন্দার কারণে সরকার অনেক হিসাব নিকাশ করে চলছে।
সম্মেলনের মাধ্যমে জাতীয় কমিটিতে স্থান পাওয়া সদস্যরা দলকে অনেকদূর এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:29 pm, Saturday, 14 January 2023
19 Time View