Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে স্বামীর আত্মহত্যা

ওসামম কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে অভাবের সংসারের স্ত্রীর সাথে কথা-কাটাকাটির জের ধরে স্বামী অংচেনাইং চাকমা (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের ভাই শালু চাকমা এমন দাবি করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং হরিখোলা নিজ বসত-ঘরের সামনে আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অংচেনাইং।নিহত অংচেনাইং চাকমা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৪নং ওয়ার্ড হরিখোলা গ্রামের মৃত উচাথাইং চাকমার ছেলে।

নিহতের ভাই শালু চাকমা জানান, দীর্ঘ সময় ধরে অংচেনাইং চাকমা ও তার বউয়ের অভাবের সংসারে বিভিন্ন বিষয়ে নিয়ে দু’জনের মধ্যেই ঝগড়া-বিবাদ হয়ে আসছিল। কথা-কাটাকাটির এক পর্যায়ে তার ভাই রাগ করে বসত-ঘরের উঠানে থাকা আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, হোয়াইক্যং ৪নং ওয়ার্ড হরিখোলা এলাকায় এক উপজাতি যুবক আত্মহত্যা করেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রোকন খান সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:51 pm, Sunday, 15 January 2023
19 Time View