নৌকার ধাক্কায় ১ জন নিহত, ২ নিখোঁজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চাঁদপুর প্রতিনিধি:- চাঁদপুর মেঘনা নদীতে রবিবার (১৫ জানুয়ারি) যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় মাছ ধরা একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে নিহতমেঘনা নদীতে রবিবার (১৫ জানুয়ারি) যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় মাছ ধরা একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুজন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান।নিহতের নাম আব্দুল জলিল। নিহত ও নিখোঁজ জেলেরা চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা। 

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান বলেন, ময়নাতদন্ত শেষে নিহত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।