Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ভুয়া ভিসা জালিয়াতি, গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক:- মার্কিন ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলকভাবে জাল ভিসা বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মার্কিন দূতাবাসের সাথে সমন্বয়ের মাধ্যমে এই চক্রটিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসা আবেদনের ফরমে আবেদনকারীরা নিজ দায়িত্বেই তাদের তথ্য সরবরাহ করে থাকেন। সুতরাং মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য সম্ভাব্য নির্দেশনা এই যে, দূতাবাসের ওয়েবসাইটে দেয়া তথ্যগুলো তাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং ভিসা প্রক্রিয়াধীন থাকাকালে ও সাক্ষাৎকারের সময় সঠিক ও সত্য তথ্য সরবরাহ করতে হবে।

মার্কিন ভিসা আবেদনের জন্য কোনো দালালের প্রয়োজন হয় না বলেও সতর্ক করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ভিসা সংক্রান্ত সকল তথ্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেই দেয়া থাকে। আবেদনকারীরা তাই অনলাইনেই নিজেরাই আবেদন করতে পারবেন।

ভিসা আবেদনের ক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারীদের সতর্ক করে বলা হয়েছে, ভিসা আবেদনের সময় ভুল তথ্য দিলে যে শুধু ভিসা প্রত্যাখ্যানই হবে তাই নয়, এর মাধ্যমে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও ওই আবেদনকারী বাধার সম্মুখীন হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:53 pm, Friday, 20 January 2023
13 Time View