Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ব্রাহ্মণবাড়িয়ায় গুপ্তধন হিসেবে লুকানো অবিস্ফোরিত অস্ত্র!

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- বাড়ির আঙিনায় একটি টিলা সমান করতে গিয়ে মাটি কাটতে যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর গ্রামের আবু মিয়া নামের এক কৃষক। কিছু মাটি কাটতেই মিললো সোনালী আকারের একটি শক্ত ধাতব বস্তু। চিকচিক করতেই তিনি ভেবে বসলেন হয়তো গুপ্তধন!

দেরি না করে কৃষক আবু মিয়া সেই গুপ্তধন নিয়ে রাখেন টিলার পাশের ডোবায়। কিন্তু গুপ্তধনের কথা কি আর লুকিয়ে রাখা যায়! তিনি তো আর জানেন না, চিকচিক করলেই সোনা হয় না। ফলে এই কান থেকে সেই কান। খবর গিয়ে পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের কানে। 

শনিবার (২১ জানুয়ারি) বিকালে চেয়ারম্যান শাহজাহান চানপুর গ্রামের লোকজন নিয়ে সেই ধাতব বস্তু ডোবা থেকে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশ থেকে আবু তাহের মিয়া মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময়ের এ পরিত্যক্ত মর্টারশেল দেখতে পায়। পরে জানাজানি হলে আখাউড়া থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন বলে জানা গেছে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা ধাতব বস্তুটি একটি মর্টার শেল।সেখান থেকে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:04 pm, Saturday, 21 January 2023
17 Time View