Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সাবেক সেই বিমানবালার মৃত্যুরহস্য নিয়ে নতুন মোড়

 অনলাইন ডেস্ক:- একটি বহুতল ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। দেবপ্রিয়া বিশ্বাস (২৮) নামে ওই তরুণী একটি বিমান সংস্থায় বিমানবালার চাকরি করতেন। 

শনিবার বিকালে কলকাতার বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।সাবেক এই বিমানবালা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর।রোববার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে তদন্ত কর্মকর্তারা। তদন্তকারীরা ধারণা করছেন, মানসিক অবসাদ তৈরি হয়েছিল দেবপ্রিয়ার।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেবপ্রিয়া বিশ্বাস বিমানবালার কাজ করতেন। ২০১৯ সালে কাতার এয়ারওয়েজে চাকরি করতেন। লকডাউনের পর থেকে বাড়িতেই ছিলেন। শনিবার বিকালে বোনের ফ্ল্যাটে এসেছিলেন তিনি। এরপর সবার অলক্ষ্যে পাঁচ তলা আবাসন ভবনের ছাদে চলে যান তিনি। কিছুক্ষণ পর একটা শব্দ পান সবাই। পরে ফ্ল্যাটের সদস্যরা দেখেন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দেবপ্রিয়া। তার হাতের মুঠোয় ছিল চাবির গোছা। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, কেন সবাইকে লুকিয়ে ছাদে গিয়েছিলেন দেবপ্রিয়া।

অন্যদিকে চাকরি না পেয়ে দেবপ্রিয়া মানসিক অবসাদে ভুগছিলেন বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন তিনি। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। সেখান থেকে কোনো সম্পর্ক তৈরি হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Sunday, 22 January 2023
14 Time View