Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ভোলার আরও এক কূপে মিললো গ্যাসের অস্তিত্ব

ভোলা প্রতিনিধি:- দ্বীপজেলা ভোলায় আরও একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এটি ভোলায় বাপেক্সের অষ্টম কূপ। 

সোমবার সন্ধ্যায় ভোলা সদরের পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ নামে নতুন এই কূপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জলন করার মধ্য দিয়ে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাপেক্স। 

কূপটির ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বর্তমানে পরীক্ষার জন্য কূপটিতে আগুন জ্বালানো হয়েছে। ৭২ ঘন্টার পর মজুদের বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। 

ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। 

এই কূপটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম কূপ। 

বর্তমানে শাহাবাজপুর ১, ২, ৩, ৪ ও শাহাবাজপুর ইস্ট-১ নামের ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। প্রতিদিন ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও জেলার গৃহস্থালী গ্যাস সংযোগসহ চারটি বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Tuesday, 24 January 2023
28 Time View