Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রোজার বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিসিদের

মেহেদী হাসান ঢাকা:- রোজায় যাতে কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ নিতে না পারে সেজন্য ডিসিদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

মন্ত্রী বলেন, আমি অধিবেশনে ডিসিদের বলেছি, আপনারা সরকারের হাত। রমজান মাস সামনে। খেয়াল রাখবেন কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদেরও অধিকার সচেতন করতে হবে।’ 

নিত্যপণ্যের বাজার তদারকি নিয়ে এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়। বাণিজ্য প্রসারে ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে। মানুষ কুরবানির সময় পশুর চামড়ার দাম পায় না। সেই সময়ও ডিসিরা সতর্ক থাকবেন, ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:11 pm, Wednesday, 25 January 2023
33 Time View