Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে প্রস্ততি সত্বেও বন্ধ হয়ে গেল পরিত্যাক্ত স্কুল ভবন নিলামের কার্যক্রম!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অদৃশ্য কারনে ১২টি পরিত্যাক্ত স্কুল ভবন নিলামের কার্যক্রম বন্ধ হয়ে গেল।

ফলে ঐ সকল স্থানে নতুন ভবন নির্মান কাজ পিছিয়ে পড়লো।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, বিলগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিগাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবাড়িয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসির উদ্দিন হৃদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাউবি শেহালা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সকল বিদ্যালয়ে ইতিমধ্যে নতুন ভবন নির্মানের জন্য বরাদ্দ আসা সত্বেও স্থান সংকলন না হওয়ায় নির্মান কাজ শুরু করা যায়নি। এর মধ্যে উপজেলা শিক্ষা অফিস থেকে ঐ সকল বিদ্যালয়ের অনুপযোগী পরিত্যাক্ত ভবন অপসারনের জন্য নিলাম কার্যক্রম হাতে নেওয়া হয়।

সেই লক্ষে নিলামের জন্য ২৫জানুয়ারী বেলা ১১টায় সময় নির্ধারন করা হয়। নির্ধারিত সময়ে ও তারিখের ব্যাপারে পত্র পত্রিকা ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়। কিন্তু নিলামে অংশ গ্রহন কারীরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে জানতে পারেন যে অনিবার্য্য কারন বশত নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে নিলাম কার্যক্রম আয়োজনকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা এর নিকট জানতে চাইলে তিনি বলেন, অনিবার্য কারন বশত নিলাম কার্যক্রম বন্ধ করা হয়েছে। কি সেই অনিবার্য্য কারন? জানতে চাইলে তিনি এ বিষয়ে জানাতে অস্কৃতি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:49 pm, Wednesday, 25 January 2023
26 Time View