Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

সিলেট জেলা প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরশ আলী ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আরশ আলী ফকির ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের ট্রান্সফরমার চুরি করতে যায় একদল চোর।একটা ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পর্শ হয় আরশ আলী। সে সময় খুঁটির ওপর থেকে সে নিচে পড়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা নিচে নামানো ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে আরশ আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ এসে চুরির কাজে ব্যবহৃত দড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ডাকাতি মামলার আসামি। রাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় সে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:02 pm, Wednesday, 25 January 2023
14 Time View