Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আর একটা রোহিঙ্গাও নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কাকলি সুলতানা ঢাকা:- আর একটা রোহিঙ্গাও নেবে না বাংলাদেশ। তবে সমস্যায় আছে তারা। আমাদের এখনকার নীতি হলো, আর কোনো রোহিঙ্গা নেয়া হবে না। এটা একটা সমস্যা’— এসব কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। তাদের অবশ্যই যেতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে অনেকে বিদেশে যায়। এতে তারা হয়রানির শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়। এভাবে যেন না যায়, সেজন্য সচেতন করার কথা বলা হয়েছে ডিসিদের। প্রবাসীদের বাড়ী দখল হয়ে যায়, তারা হয়রানির শিকার হয় এবং মামলায় কেউ কেউ জেলেও গেছে— এসব ক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা দিতে হবে। পর্যটন এলাকার নিরাপত্তা ও সুরক্ষা তদারকি নিয়ে কথা হয়েছে।

সীমান্তে একটা লোকও মারা যাবে না বলে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে মতৈক্য হয়েছে বলে এ সময় উল্লেখ করেন এ কে আব্দুল মোমেন। জানান, এরপরও দুঃখজনক ঘটনা ঘটেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:02 pm, Thursday, 26 January 2023
10 Time View