Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

জীবনের অপূর্ণতাগুলো পূর্ণতা পাচ্ছে : দীঘি

বিনোদন ডেস্ক:- তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

লাইমলাইটে থাকলেও দীঘি মনে করেন, তার রঙিন ইচ্ছেগুলো পুরোপুরি পূর্ণতা পায়নি। তবে দিনে দিনে সেই অপূর্ণতাগুলোতে একটু একটু করে রঙের ছোঁয়া পাচ্ছে।সম্প্রতি ‘শ্রাবণ জোছনা’ নামে একটি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। এবারই প্রথম অনুদানের সিনেমায় দেখা যাবে তাকে। ফলে অনুদানের সিনেমায় কাজের অপূর্ণতা পূর্ণ হলো নায়িকার।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘জীবনে যে জিনিসগুলোর অপূর্ণতা ছিল, সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে।’‘শ্রাবণ জোছনা’ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে নায়িকার ভাষ্য, ‘অনেকগুলো লোকেশনে শুটিং হয়েছে। ফরিদপুরে শুটিং করার সময় তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে যেত। এত ঠান্ডায় যেন আমি অসুস্থ না হয়ে পড়ি, সেদিকে ইউনিটের সবাই খেয়াল রেখেছে। এটা খুব সুখকর একটা বিষয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:29 pm, Tuesday, 31 January 2023
22 Time View