Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া; বাবার আছাড়ে কোলে থাকা ২২ মাস বয়সী শিশুর মৃত্যু

মহেদেী হাসান ঢাকা// স্বামী-স্ত্রীর মধ্যে চলছিল ঝগড়া। তখন কোলে থাকা ২২ মাস বয়সী শিশুকে আছাড় দেয় বাবা। আর তাতে রায়হান নামের শিশুটির প্রাণ গেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাইজিদকে আটক করেছে পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, কাফরুল থানার ইব্রাহিমপুরের একটি টিনশেড বাড়িতে তার সন্তান রায়হানকে নিয়ে থাকতেন বাইজিদ ও তার স্ত্রী মাহমুদা। বৃহস্পতিবার দুপুরের দিকে স্বামী-স্ত্রী ঝগড়ার একপর্যায়ে নিজের সন্তানকে বাইজিদ মাথায় তুলে মাটিতে আছাড় দেয়। এতে শিশুটি মারা যায়।

স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে বিকেলে ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। আর বাবা বাইজিদকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:30 pm, Monday, 6 February 2023
29 Time View