Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

গরু চুরিতে বাধা দেয়ায় পিকআপ চাপায় গৃহবধূকে হত্যা ৩ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে গরু চুরি করতে বাধা দেয়ায় পিকআপ চাপায় গৃহবধূ হত্যার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ষোলাপাড়া গ্রামের তফের আলী ফকিরের ছেলে মো. লিটন ফকির (৪৫), নাটোর জেলার সিংগাইর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জিল্লুর আকন্দ (৪৮), সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ড কিষ্টপুর গ্রামের মৃত ছদর আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ চাপায় গৃহবধূ হত্যার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ৩১ জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়ার আমির চাঁনের বাড়িতে গরু চুরি করতে যায় চোরের দল। গোয়াল থেকে গরু খুলে পিকআপে তোলার পর বাড়ির গৃহবধূ সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের টের পেয়ে বাইরে বেরিয়ে এসে তারা পিকআপের সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকে এবং থানায় ফোন করে পুলিশে খবর দেন। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে গরু দুটিসহ পালিয়ে যায়। এতে পিকআপের নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সেলিনা। গুরুতর আহত হয় ছেলে জুবায়ের।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় আমিরুল ইসলাম আমিরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামালা দায়েরের পর সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার কর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Wednesday, 8 February 2023
21 Time View