Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সাতক্ষীরায় চিটাগুড় দিয়ে তৈরি হচ্ছিলো ‘কালোজিরা মধু, জরিমানা ৫০ হাজার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকায় ৩৮২ কেজি ‘কালোজিরা’ নামক ভেজাল মধু জব্দ করেছে নিরাপদ খাদ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে মধু তৈরির কাজে ব্যবহৃত ৪২ কেজি চিটাগুড়, দেড় কেজি কালোজিরাসহ অন্যান্য সামগ্রী। জানা গেছে, এসব সামগ্রী ব্যবহার করে ভেজাল মধু প্রস্তুত করতেন জিন্দাগীর কাগুজী নামের এক ব্যবসায়ী।

সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, চিটাগুড়, ফ্লেভার ও কালোজিরা দিয়ে কৃত্রিমভাবে মধু তৈরি করে আসছিল জিন্দাগীর কাগুজী। এরপর তা ‘কালিজিরা মধু’ নামে বাজারজাত করতো সে। অভিযানে ভেজাল মধু তৈরি সামগ্রীসহ মধু জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নষ্ট করা হয়েছে জব্দকৃত ভেজাল মধু। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসানসহ তার ফোর্স উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:48 pm, Thursday, 9 February 2023
26 Time View