Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

বিশেষ দিনে স্বপ্নের নগরীতে মিমি 

বিনোদন ডেস্ক:- ৩৪ বছরে পা রেখেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারের জন্মদিনে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করছেন। বয়স যতই হোক প্রত্যকের কাছে এই দিনটি বিশেষ। এ বিশেষ দিনটিকে স্বরণীয় রাখতে অনেকেই ছুটে যান বিশ্বের বিভিন্ন প্রান্তে। তেমনি সংসদ সদস্য মিমি চক্রবর্তীও তার বিশেষ দিনে পাড়ি জমিয়েছেন স্বপ্নের নগরী প্যারিসে।

সেখানে গিয়ে একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, গোলাপি ট্রাউজ়ার্স, পশমের রঙিন কোট গায়ে মিমি চক্রবর্তী উপভোগ করছেন প্যারিসের সকাল।  আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। 
রাজনীতিতে আসায় নিজেকে অনেক পরিবর্তন এনেছেন এ নায়িকা।  তিনি জানিয়েছেন, আগে যেমন কোনো বিষয় নিয়ে নিজের সম্পূর্ণ মতামত দিতে পারতাম, রাজনীতিতে আসার কারণে এখন অনেক কিছু ভেবে বলতে হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্টে নিজেকে প্রস্ফুটিত করে তুলে ধরছেন এই অভিনেত্রী। কালো টিপ, গোলাপি ট্রাউজ়ার্সের সঙ্গে মানানসই গোলাপি রিং দুলিয়ে নিয়েছেন কানে। খোলা চুল উড়িয়ে অপরাজেয় মিমি জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে লিখলেন, বঁজুর (সুপ্রভাত)।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:15 pm, Saturday, 11 February 2023
35 Time View