Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সুন্দরবনে হরিণ ও কচ্ছপের চোরাচালানের দায়ে ৬ ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:– পূর্ব সুন্দরবনের ঢাংমারি এলাকায় হরিণ ও কচ্ছপের ১৬ কেজি মাংসসহ ৬ চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে তাদের আটক করা হয়।

বন বিভাগ জানায়, গহীন সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে লোকালয়ে যাচ্ছে একটি চোরা শিকারি দল এমন খবর আসে বন বিভাগের কাছে। পরে বন বিভাগ অভিযানে নেমে সুন্দরবনের ঢাংমারি এলাকায় সন্দেহজনক একটি ট্রলারকে চ্যালেঞ্জ করে। এসময় ট্রলার থেকে একজন নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা চোরা শিকারি দলের ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি হরিণের মাংস, ৯ কেজি কচ্ছপের মাংস এবং ১টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।

আটককৃতরা হলো খুলনা জেলার ডুমুরিয়া এলাকার অনাথ বিশ্বাস, শ্রীপদ সরকার, শুভ বিশ্বাস ও মোসলেম শেখ, মোংলার বাঁশতলার দারুস সালাম গাজী ও সাতক্ষীরার তালার দীপক অধিকারী। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মোংলার চিলা এলাকার সমীর নামে এক চোরা শিকারি। আটককৃতদের নামে বন আইনে মামলা দায়েরের পর রোববার (১২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:58 pm, Sunday, 12 February 2023
25 Time View