Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরবাড়ি গিয়ে গরু চুরি!

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লায় স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরবাড়ি এলাকায় গরু চুরি করতে যাওয়া জামাইসহ ৩ জনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়ার টাকা জোগাতে স্ত্রীর সঙ্গে বাজি ধরেন জুয়েল নামে এক যুবক। পরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিন বন্ধুকে নিয়ে বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় যায় সে। সেখানে নিজ শ্বশুরবাড়ি এলাকার আমির হোসেনের একটি গরু চুরি করে। কিন্তু গরু নিয়ে ফেরার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে যায়। পরে তাদের জেলে পাঠানো হয়।

এবিষয়ে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, জুয়েলসহ তিন বন্ধু মিলে তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পাশের বাড়ি থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল। পথে পুলিশের তল্লাশিতে তারা আটক হয়। জিজ্ঞাসাবাদে সে স্ত্রীর সঙ্গে বাজি ধরে গরু চুরি করতে যাওয়ার কথা স্বীকার করে। তবে আটক তিনজনই পেশাদার চোর এবং জুয়াড়ি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:57 pm, Wednesday, 15 February 2023
21 Time View