Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন।এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।রাষ্ট্রপ্রধান শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।- বাসস

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:31 pm, Friday, 17 February 2023
14 Time View