Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার পরিবর্তনই যথেষ্ট নয়: এফবিসিসিআই

মানিক মিয়া ঢাকা:- ঋণের সুদ হার পরিবর্তন করলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বললেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব ব্যবসার সব খাতে পড়েছে। এ সময় করের হার কমানোর দাবিও জানান তিনি।

এফবিসিসিআই সভাপতির মতে, গ্যাসের দাম বাড়াতে হলে অন্য দেশের সাথে তুলনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত। ধীরে ধীরে বৃদ্ধি করলে সুবিধা হতো বলেও জানান তিনি। আরও বলেন, ৫ থেকে ৭ বছর আগেও বিদেশি বিনিয়োগের জন্য নানা বাধার সম্মুখীন হতে হতো। কিন্তু এখন বাংলাদেশ বিদেশিদের বিনিয়োগের জন্য প্রস্তুত।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:48 pm, Saturday, 18 February 2023
28 Time View