Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

দিনাজপুরে হত্যার পর ওয়ারড্রপে স্ত্রীর লাশ রেখে স্বামীর আত্মসমর্পণ

দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় স্ত্রীকে হত্যা করে নিজের গায়ে আতর মাখিয়ে ওয়ারড্রপের ড্রয়ারে লাশ লুকিয়ে রাখার ১০ ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)) ভোরের কোনো এক সময়ে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৭) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন মনোয়ার। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।

জানা গেছে, গাজীপুর নিবাসী নিঃসন্তান স্ত্রীকে তালাক দিয়ে মাসখানেক আগে বীরগঞ্জের সুমাইয়া আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মনোয়ারের। দিনাজপুর সদরের ঘাসিপাড়া মহল্লার একটি বাসার ৪র্থ তলায় ভাড়া নিয়ে থাকতেন তারা।

মনোয়ারের দেয়া প্রাথমিক তথ্যের বরাতে পুলিশের (দিনাজপুর সদর সার্কেল) অতিরিক্ত সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ওয়ারড্রপের ড্রয়ারে লুকিয়ে রাখেন মনোয়ার। পরে রাত ১০টার দিকে কোতয়ালী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। রাত পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শনিবার মামলার প্রস্ততি নিচ্ছেন সুমাইয়া আক্তারের অভিভাবকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:05 pm, Saturday, 18 February 2023
25 Time View