ঝিনাইদহ সীমান্তে বিদেশি প্রজাতির ৪৭টি কচ্ছপ জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ প্রতিনিধি:– ঝিনাইদহ সীমান্তে বিদেশি প্রজাতির ৪৭টি কচ্ছপ জব্দ করেছে ৫৮ বিজিবি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির জওয়ানরা বিদেশি প্রজাতির এ কচ্ছপগুলো উদ্ধার করে।

৫৮ বিজিবি পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিদেশি প্রজাতির কচ্ছপ ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিদেশি প্রজাতির ৪৭টি ( বড়-৪টি, মাঝারি-০৭টি এবং ছোট-৩৬টি) কচ্ছপ আটক করে।

তিনি আরও জানান, উক্ত কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমোদন ব্যতীত এক দেশ হতে অন্য দেশে পাচার করার অপরাধে জব্দ করা হয়। পরে জব্দকৃত কচ্ছপগুলো খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হয়েছে।