রোহিঙ্গাদের উন্নত ভাসানচরে স্থানান্তর করতে জাতিসংঘের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান ঢাকা:-মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আরও উন্নত ভাসানচরে স্থানান্তর করতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গুয়েন লুইস গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের ক্যাম্পে ঘনবসতিপূর্ণ জীবনযাপন করছেন। ভাসানচরে উন্নতমানের জীবনযাপন ও রোহিঙ্গা শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সরকার প্রধান জানান, মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়া হলেও তারা এখন বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।