Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!

নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর হাতিয়াতে জায়গা জমির বিরোধের জের মা-মেয়েকে পিলারের সাথে বেঁধে নির্যাতন করে টিকটক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জায়গা জমির বিরোধের জের ধরে একই বাড়ির মো.জহির উদ্দিনের ছেলে মো.জিল্লুর রহমানসহ (২০) আরেও অজ্ঞাত ২-৩ জন একই বাড়ির মো. ইদ্রিসের স্ত্রী ও তার মেয়ে (১৬) কে রশি দিয়ে পিলারের সাথে বেঁধে মারধর করে। ওই সময় জিল্লু মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর পরে সেটি সোশ্যাল মিডিয়া (MD JILLUR RAHMAN.505) এই টিকটক আইডি থেকে তাদেরকে চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়সার খসরু। তিনি বলেন, ভুক্তভোগী নারী বুধবার দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি টিকটক ভিডিওটি দেখেছি। তা ভুক্তভোগী পরিবারের সংরক্ষণে আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:47 pm, Wednesday, 22 February 2023
22 Time View