Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

গাইবান্ধায় যাত্রীবাহী গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ যুবক

গাইবান্ধা প্রতিনিধি:-গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন যুবককে আটক করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পলাশবাড়ী পৌর শহরের মহেশপুর মৌজার বিটিসি মোড় (রংপুর-ঢাকা মহাসড়ক) এলাকায় বগুড়াগামী সফর সঙ্গী নামে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, জসিম আলী (২২), আতিকুর রহমান (২৫) ও জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, প্রতিদিনের মতো পুলিশ মহাসড়কে চলাচলরত যানবাহন চেকিং করছিলো। এসময় রংপুর টু বগুড়া গামী সফর সঙ্গী যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গাঁজাগুলি তিনটি ডিসের তারের ক্যাবল প্যাঁচানো কয়েলের সাথে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে। বিকেলের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:56 pm, Sunday, 26 February 2023
20 Time View