কমলো সোনার দাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী ঢাকা:- দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ১৩৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে করা হয়েছে প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা। এতদিন ছিল ৯২ হাজার ২৩০ টাকা।

আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।