Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

উপজেলা চেয়ারম্যানকে গুলি: আটক ৪, মোটরসাইকেল জব্দ

নরসিংদী প্রতিনিধি:– নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানের ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ও রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন, শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো: ফরিদ সরকার (৬৩), সৈয়দনগর এলাকার রোকন উদ্দিনের ছেলে মো: সাব্বির (৩২), কামারগাঁও এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৫৯) ও পূর্ব সৈয়দ নগর এলাকার আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৪৩)।  শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় রোববার দুপুর পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা করেছে। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন।
 
এদিকে এই হামলার প্রতিবাদে রোববারও দিনব্যাপী বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোব্ধ জনতা। সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ এই সমাবেশ করে। এ সময় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনাসহ এ হামলার তীব্র নিন্দা জানান বক্তারা।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাসহ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলা সদরের বাজার সড়ক এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন। শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ৩ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থার উন্নতি বলে জানান চিকিৎসক। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:06 pm, Sunday, 26 February 2023
20 Time View