Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

পরকীয়ায় বাধা, স্ত্রীর হাত ভেঙে দিলেন স্বামী

ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করলে পাষণ্ড স্বামী তার স্ত্রী সোনিয়া আক্তারের ঘাড় ও হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের পাষণ্ড স্বামী আরিফের বাড়িতে।

গুরুতর আহত অবস্থায় রাতে সোনিয়াকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে স্বামী পালিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্বামী আরিফ চুমুরদি গ্রামের আবিল শেখের ছেলে ও স্ত্রী সোনিয়া পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের আব্দুস সালাম শেখের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ৬-৭ বছর আগে সোনিয়ার সঙ্গে পারিবারিকভাবে আরিফের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরিফ শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে মালদ্বীপে যায়। দীর্ঘ  ৪ বছর মালদ্বীপ অবস্থান করলেও শ্বশুরের টাকা আরিফ পরিশোধ করেন নাই।

দেশে আশার পর আরিফ এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মধ্যেই ঝগড়া হতো এবং স্থানীয়ভাবে ও থানায় একাধিকবার সালিশ বৈঠক হয়। গত ১৫ দিন আগে গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে থানা থেকে মুচলেকা দিয়ে যায় আরিফ। ২ সপ্তাহ যেতে না যেতেই পরকীয়ার জের ধরে সোনিয়াকে বেদম প্রহার করে ঘাড় ও হাত ভেঙে দেয়।

তবে অভিযুক্ত স্বামী আরিফের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল বলেন, এ বিষয়টি নিয়ে গত ১৫ দিন আগে একবার সালিশ করেছি। এলাকার লোকজন ও আরিফ মুচলেকা দিয়েছিলেন। যদি আবারো মারধর করে থাকে তাহলে থানায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:18 pm, Wednesday, 1 March 2023
15 Time View