Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, আরও দুই প্রকৌশলী বরখাস্ত

কাকলি ঢাকা:-ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় আরও দুই প্রকৌশল কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

তারা হলেন- মাইনুল ইসলাম ও সেলিম হোসেন খান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম সাংবাদিকদের বুধবার এই তথ্য জানিয়েছেন। এর আগে একই ঘটনায় বিমানের মুখ্য প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ চৌধুরীসহ ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

এই ঘটনায় বিমান ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

গত ৩ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন রাত সোয়া ৯টায় বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানায় (উইং) বিমানেরই আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানা আঘাত করে। এতে বিমানের উড়োজাহাজ বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল। তখনই এই সংঘর্ষ হয়। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:42 pm, Wednesday, 1 March 2023
28 Time View