সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২
যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র্যালি ও সভা
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
১২ কেজির গ্যাস সিলিন্ডারে দাম কমল
মানিক মিয়া ঢাকা:- দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা।
বৃহস্পতিবার এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।
সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। এর এক মাস পর ৭৬ টাকা কমানো হলো।
Tag :


























