Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ১০ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিথি:- নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে মাদকসেবী ছেলে ফিরোজকে (৩৬) দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন ও মাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার করার দায়ে ফিরোজকে এ দণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল গ্রামের সুজন সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল। মাদক সেবন করে মাঝে মধ্যেই মাকে মারধর করাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচারও করত সে।তার মা-বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ফোর্স নিয়ে ফিরোজের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। 

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, দণ্ডপ্রাপ্ত ফিরোজকে এদিন দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:29 pm, Thursday, 2 March 2023
22 Time View