চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে রাখাল হওয়া অনেক ভালো: কাদের সিদ্দিকী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- আমি রাজনীতি করি সম্মানের জন্য। অনেকে রাজনীতি করে এমপি হবে, মন্ত্রী হবে। ওইরকম চাটুকার এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চাইতে মাইনসের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘাটাইলের আষাড়িয়া চালা শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) এ কথা বলেন।

তিনি আরও বলেন, সব কিছুর দাম কিন্তু বাড়ল এখনই। আমি এখন বিএনপিকে দেখতি পারি না, বিএনপি খালি সরকারে যাবার চায়। চাইলের দাম যে বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রলের দাম যে বাড়ল একদিনও বিএনপিকে রাস্তায় চিত হইয়া শুইতে দেখলাম না। আমি কোনো প্রেম করি নাই, আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে। আমি রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধুকে দেখে। তা না হলে আমি একজন রিকশাওয়ালা হইতাম, গরুর রাখাল হইতাম। যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাঁচব।বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাকিস্তানই ভালো ছিল, তাই আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে পাকিস্তান চলে যান তাড়াতাড়ি। মরি বাঁচি সুখে থাকি, দুঃখে থাকি দেশেই থাকব। আমি ভুল করতে পারি জেনে শুনে কোনো অন্যায় করিনি।

রাষ্ট্রনায়ক, নেতা হওয়া বড় কঠিন কাজ।ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইলের সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, ঘাটাইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার, আবুল বাদশা আজাদ প্রমুখ।