১৪ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে সরকার: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- সকলের সহযোগিতায় ১৪ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় এসে দারিদ্র্যের হার ৪১ থেকে ২০ শতাংশে নামিয়ে নিয়ে এসেছে। করোনা না আসলে এটা আরও দুই থেকে তিন ভাগ কমতো বলে জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি খাত উন্মুক্ত না হলে বাণিজ্য খাতে উন্নয়ন সম্ভব নয়। আর ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনার আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে ব্যবসা-বাণিজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে পণ্যের বাজারমূল্য সহনশীল রাখতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।