Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

বিএনপির সময়ে দেশে খাদ্য ঘাটতি থাকলেও আ.লীগ আমলে তা নেই: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি:- বিএনপি-জামায়াতের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিল। বোমা হামলা, দুর্নীতি, লুটপাট জঙ্গিবাদ ছিল তাদের শাসনামলে। মানুষকে তারা কিছুই দিতে পারেনি।

শনিবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। জনসভায় বিএনপি আমলে দেশে খাদ্য ঘাটতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। প্রধানমন্ত্রী বলেন, ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে। পাশাপাশি স্বতন্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও করে দেয়া হবে।এর আগে, জনসভায় যোগ দিয়ে ময়মনসিংহের বিভিন্ন এলাকার ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, এগুলো ময়মনসিংহবাসীর জন্য স্বাধীনতা দিবসের উপহার। বিএনপি ক্ষমতায় থেকে মানুষের সম্পত্তি দখল করেছে। আর, আওয়ামী লীগ ক্ষমতায় এসে যাদের ঘর নেই, বাড়ি নেই তাদের বিনা পয়সায় বাড়িঘর করে দিচ্ছে। সরকার যুব সমাজকে শিক্ষা দিয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং শিক্ষা। যুব সমাজের কর্মসংস্থানের জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:22 am, Sunday, 12 March 2023
16 Time View