Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এমপি বাদশাহ’র আর্থিক সহায়তা

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের কাঁটা গাং পাড়ায় গত রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৪টি পরিবারের ৮টি ঘর, ৩টি ছাগলসহ সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এতে পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্থ এই পরিবারগুলোর পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ ।সোমবার বিকেলে সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র নির্দেশে তার পুত্র জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাঈখ আল জাহান শুভ্র অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের লোকজনের মধ্যে তিন বস্তা চাল, কম্বল, কাপড়সহ নগদ টাকা প্রদান করেন। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছির হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাস্টার ,যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, ছাত্রলীগ নেতা তাশফিন আব্দুল্লাহ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:12 pm, Monday, 13 March 2023
20 Time View