Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের হোতা রাজু গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ-ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের হোতা রাজু শেখকে (২৮) গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুক্রবার (১৭) দিবাগত রাতে ঝিনাইদহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত রাজু শেখ মাগুরা জেলার শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের ছেলে।ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানায়, বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সোতা গ্রামের শংকর মণ্ডলের ছেলে ভুক্তভোগী দীপক মণ্ডল ঝিনাইদহ সদর থানায় বিকাশ প্রতারণার একটি অভিযোগ দায়ের করে।

তিনি আরও বলেন, হ্যালো বিকাশ থেকে ‘নাহিদ’ বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে। সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেয়া হবে। ঠিক এভাবেই প্রতারণা করে ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিকাশ হ্যাকিং এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক রাজুসহ তার গ্যাং।

তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:14 pm, Friday, 17 March 2023
17 Time View