Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

পুলিশসহ ৩ জনকে মারধর করেছে মাদক ব্যবসায়ীরা

বরগুনা প্রতিনিধি:- বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে অভিযান পরিচালনার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে এক মাদক ব্যবসায়ী।

শনিবার (১৮ মার্চ) পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল পৌনে ৩টায় ওই ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো. প্রিন্স (৩০), ডিবির সোর্স রিপন ও সাগর।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মাদক ব্যবসায়ী সৈকতকে গ্রেপ্তার করতে জেলা গোয়েন্দা পুলিশ পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানের আশপাশে অবস্থান নেয়। এ সময় সৈকত দোকানেই মাদক কেনা-বেচা করছিল। পরে দুজন সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুরি বের করে গোয়েন্দা পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়িভাবে আঘাত করে। এ সময় অন্য সদস্যরা দৌড়ে এলে সৈকত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চায়ের দোকানদারকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Saturday, 18 March 2023
16 Time View