Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রাজবাড়িতে অস্ত্র-গুলিসহ ফেন্সি মাসুদ গ্রেফতার

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :-রাজবাড়ী সদর উপজেলার মিজানপু‌রের দয়াল নগর এলাকায় থে‌কে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৪ মামলার আসামি ফে‌ন্সি মাসুদ ওরফে গুলি মাসুদকে (৪০) অস্ত্র-গু‌লিসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফ‌রিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।গ্রেফতারকৃত মাসুদ রানা রাজবাড়ী সদর উপজেলার মিজানপু‌রের দয়াল নগর এলাকার মৃত আজগর আলী মন্ড‌লের ছে‌লে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানা‌য়, গ্রেফতারকৃত ফে‌ন্সি মাসুদ ওর‌ফে গু‌লি মাসুদ কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্রধারী পেশাদার একজন অস্ত্র ও মাদক ব‌্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ ৪‌টি মামলা র‌য়ে‌ছে। চাঞ্চল্যকর কাউসার হত‌্যা মামলার প্রধান আসামি এই গু‌লি মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে (২৭ মার্চ) সোমবার সকালে ফরিদপুর রাব-৮ এর এক‌টি অভিযা‌নিক দল রাজবাড়ী সদ‌রের মিজানপু‌রের দয়ালনগ‌রের তার নিজ বাড়ি‌তে অভিযান প‌রিচালনা ক‌রে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১‌টি বিদেশি পিস্তল, ১‌টি ম্যাগজিন, এক রাউন্ড এ্যামোনেশন, ১টি চাকু, ২টি ‌মোবাইলের সিমকার্ডসহ ১‌টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফ‌রিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, গ্রেফতারকৃত মাসুদের বিরু‌দ্ধে আগে হত্যা, অস্ত্র, মাদকসহ চারটি মামলা রয়েছে। নতুন ক‌রে তার বিরু‌দ্ধে আরেক‌টি মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:47 pm, Monday, 27 March 2023
26 Time View