Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নিজের সম্পর্কে অজানা তথ্য ফাঁস করলেন আলিয়া

বিনোদন ডেস্ক:- চলতি মাসের ১৫ মার্চ ত্রিশে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ উপলক্ষ্যে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিজের সম্পর্কে অজানা অনেক তথ্য জানিয়েছেন এ অভিনেত্রী। 

আলিয়া জানান, তার একটি বদভ্যাস হলো— কোনো শট শেষেই নাকে হাত দেওয়া। যে শটই হোক রাত বা দিন; শেষ করে নাকে হাত দেবেনই। শট শেষ করে আলিয়া আরেকটি কাজ করেন, সেটা হলো— কোনো সিরিজের একটি পর্ব দেখা। এটা নাকি তাকে চাঙ্গা রাখে।  

মন খারাপ বা কোনো কারণে বিরক্ত হলে আলিয়া জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এর একটা পর্ব দেখেন। আলিয়ার আরেকটি স্বভাব, নিজের বোনকে উদ্ভট সব প্রশ্ন করা হয়। ভাবটা এমন, সব ধরনের প্রশ্নের উত্তর বোনের জানা। 

আলিয়া ভিডিও থেকে আরও জানা গেছে, বরাবরই তিনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করেন। ছোটবেলায় হাতে মেহেদি লাগাতে খুব পছন্দ করতেন আলিয়া। তবে নিজের বিয়ের আসরে নাকি মেহেদি লাগাতে গিয়ে ত্যক্তবিরক্ত হয়ে গিয়েছিলেন। মাঝেমধ্যে যে লিপস্টিক খেয়ে ফেলেন, সে কথাও অকপটে জানিয়েছেন আলিয়া। 

সরাসরি দোকানে গিয়ে কেনাকাটা করতে মোটেও পছন্দ করেন না। আলিয়ার ভাষ্যে, তার নাকি এত ধৈর্য নেই। তবে অনলাইনে কেনাকাটায় বেশ স্বচ্ছন্দ তিনি । অন্ধকারে ভয় পান আলিয়া, চেষ্টা করেন সব সময় আলোতে থাকতে।  বন্ধু ববির সঙ্গে প্রায়ই অভিনয়-অভিনয় খেলেন আলিয়া। সেখানে তিনি বরাবরই ছেলের ভূমিকা নেন আলিয়া।  

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:54 pm, Friday, 31 March 2023
31 Time View