Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মধুটিলা ইকোপার্কে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

শেরপুর প্রতিনিধি:- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে উদ্ধার করা বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে গারো পাহাড়সংলগ্ন মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্কের বনে এটিকে অবমুক্ত করা হয়। এ সময় মধুটিলা রেঞ্জের রেঞ্জার মো. রফিকুল ইসলামসহ অন্যান্য বন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৪নং নায়াবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার এবং নাকুগাঁও স্থলবন্দরসংলগ্ন চারালি বাজারের বাসিন্দা আব্দুল মান্নান ৩০ মার্চ  সন্ধ্যায় তার বাড়ির টিউবওয়েলে অজু করতে যান। এ সময় তিনি টিউবওয়েলসংলগ্ন একটি পেয়ারাগাছে এ বিরল প্রজাতির বানরটি প্রথমে দেখতে পান।পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিলে নালিতাবাড়ী থানা পুলিশ এবং মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম সেখানে গিয়ে ওই বিরল প্রজাতির বানরটি উদ্ধার করে পুলিশের উপস্থিতিতেই বন বিভাগের আওতায় নিয়ে আসেন।

পরে শুক্রবার রাতে লজ্জাবতী বানরটিকে খাঁচা থেকে বের করে মধুটিল ইকোপার্কে ছেড়ে দিলে বনের ভেতর একটি গাছে উঠে যায়।স্থানীয়দের অনেকের ধারণা, এই বিরল প্রজাতির বানরটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বন থেকে ভারতীয় পাথর ও কয়লাবাহী ট্রাকের ওপরে উঠে নাকুগাঁও স্থলবন্দরে আসতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:53 pm, Saturday, 1 April 2023
15 Time View